আমাদের সম্বন্ধে

গোপনীয়তার সাথে মুক্ত ও উন্মুক্ত নেভিগেশন -
সম্প্রদায়ের দ্বারা নির্মিত

মিসন

মিসন

ড্রাইভার, হাইকার এবং সাইক্লিস্টদের জন্য সম্প্রদায়-চালিত, গোপনীয়তা-কেন্দ্রিক মানচিত্রের মাধ্যমে অফলাইনে সহজে নেভিগেট করার স্বাধীনতা উপভোগ করুন।

দৃষ্টিভঙ্গি

দৃষ্টিভঙ্গি

এমন একটি বিশ্ব তৈরি করুন যেখানে গোপনীয়তাই ডিফল্ট এবং বিনামূল্যে মানচিত্র দ্বারা নেভিগেশন পৃথিবীর শীর্ষ পছন্দ।

সম্প্রদায়ের দ্বারা নির্মিত, গোপনীয়তার সাথে মুক্ত ও উন্মুক্ত নেভিগেশন

সম্প্রদায়ের দ্বারা নির্মিত, গোপনীয়তার সাথে মুক্ত ও উন্মুক্ত নেভিগেশন

CoMaps একটি সম্প্রদায় ও গোপনীয়তা-কেন্দ্রিক নেভিগেশন অ্যাপ ভ্রমণকারী - ড্রাইভার, হাইকার এবং সাইক্লিস্টদের জন্য। এটি সারা বিশ্ব থেকে অবদানকারীদের দ্বারা তৈরি করা ক্রাউড-সোর্সড ওপেনস্ট্রিটম্যাপের তথ্য ব্যবহার করে। এটি গোপনীয়তার সাথে নেভিগেশন অফার করে – কোন ব্যক্তি সনাক্তকরণ এবং ডেটা সংগ্রহ হয় না। শহুরে বা দূরবর্তী এলাকায়, যেখানে সেলুলার সেবা নেই, CoMaps-এর ফিচারগুলো সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই সেখানে অফলাইন নেভিগেশনের জন্য কাজ করতে পারে। CoMaps একটি ওপেন-সোর্স প্রকল্প, এবং এটি সম্প্রদায় উন্নয়নকে অগ্রাধিকার দেয়।

ইতিহাস

2011

MapsWithMe নেভিগেশন অ্যাপ তৈরি করা হয়েছিল (পরে Maps.me নামে পুনঃনামকরণ করা হয়)।

2015

Maps.me তাদের সোর্স কোড Apache 2.0 লাইসেন্সের অধীনে উন্মুক্ত করেছিল।

2021

Organic Maps প্রকল্প ও কোম্পানি Maps.Me-এর সোর্স কোডের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল।

2025

কোম্পানির সেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানমূলক এবং সাম্প্রদায়িক উদ্বেগগুলি সমাধান করেনি এবং তার কারণে Organic Maps-এর উন্নয়ন মাসের পর মাস থমকে গিয়েছিল।

2025

CoMaps সম্প্রদায় ও নন্-প্রফিট প্রকল্পটি প্রাক্তন Organic Maps অবদানকারীদের দ্বারা Organic Maps সোর্স কোডের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল।